• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি শহরের বনপাড়া এলাকার মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকার সেন্ট্রাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মুক্তি মিয়া বলেন, “আমার ছেলে ঢাকায় পড়াশোনা করত। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

রাফির বন্ধু রাকিব জানান, তারা সবাই মিলে পুকুরে গোসল করছিলেন। একসময় রাফিকে দেখতে না পেয়ে প্রথমে ধারণা করেন তিনি হয়তো বাড়িতে চলে গেছেন। কারণ পুকুরঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি ও স্যান্ডেল পড়ে ছিল। পরে সন্দেহ হলে তারা নিজেরাই পানিতে নেমে খোঁজাখুঁজি করেন। প্রায় ২০ মিনিট পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রাফির মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category