• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ছে না

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিদ্যুতের সামগ্রিক মূল্য বৃদ্ধি করলেও নিম্ন আয়ের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে না। বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ) বিইআরসি সংশোধিত মূল্যহার প্রকাশ করে জানায়, লাইফলাইন এবং নিম্ন ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য আগের বিদ্যুৎ মূল্য বহাল থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির আবাসিক গ্রাহকদের মধ্যে লাইফলাইন (০-৫০ ইউনিট) ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা অপরিবর্তিত থাকবে। জুন মাসের বিল থেকে এই হার কার্যকর হবে।

এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল। ওই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তবে পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের সুপারিশ বিবেচনায় নিয়ে নিম্ন আয়ের গ্রাহকদের স্বার্থে ওই দুই শ্রেণির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ফলে সীমিত পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের হারেই বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারবেন। তবে অন্যান্য গ্রাহক শ্রেণির ক্ষেত্রে ঘোষিত নতুন মূল্যহার কার্যকর থাকবে।

বিইআরসি সূত্র জানিয়েছে, নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category