• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মাদারগঞ্জে ঘোড়াকে নদীতে সাঁতরাতে গিয়ে একজনের মৃত্যু

আনিছুর রহমান আইয়ুব / ৯৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মাদারগঞ্জে ঘোড়া কে নদীতে সাতরাতে গিয়ে জুলহাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার (৫ মে) দুপুরে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ীর এলাকার বাসিন্দা জুলহাজ কাহেতপাড়া নদীতে ঘোড়া কে নিয়ে নদীতে সাতরাতে যায়। সে সময়ে ঘোড়াসহ জুলহাস নদীর পানিতে নেমে নিখোঁজ হয়ে যায়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীর পানিতে খোঁজাখুঁজি করার পর জুলহাসের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মৃত জুলহাসের বাড়িতে পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category