• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

আনিছুর রহমান আইয়ুব / ১১৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ ইং অর্থ বছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার ৭ জুন দুপুর ২টার দিকে মাদারগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

এ সময়ে বাজেট ঘোষণা করেন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী। এ অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা। রাজস্ব ব্যয় ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত. ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা মাত্র।

মাদারগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদার প্রমূখ।

এ সময়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর প্রমুখ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category