• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

মেলান্দহে নামমাত্র কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ

ইমরান মাহমুদ / ২৬২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের গৃহীত প্রকল্প নামমাত্র কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের বেশ কিছু প্রকল্প গ্রহণ করে ইউনিয়ন পরিষদ। বেশিরভাগ প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে করা হয়েছে। যে কাজ করা হয়েছে তাও নিম্নমানের।

তার মধ্যে ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তার অফিস কক্ষ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের অফিস কক্ষ, ইউপি মহিলা সদস্যদের কক্ষ মেরামত ও রং করণ একটি প্রকল্প গ্রহন। এই প্রকল্পের অনুকূলে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অর্থ বছর শেষ হয়ে গেলেও এখনো কাজ পুরো করেনি। শুধু মাত্র ইউপি প্রশাসনিক কর্মকর্তার কক্ষে কিছু টায়েলস আর পরিষদ ভবনের সামনে রং করা হয়েছে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের অফিস কক্ষ কোনো কিছু করা হয়নি।প্রকল্পে যে ইউপি মহিলা সদস্যদের কক্ষের কথা বলা হয়েছে পরিষদে আদৌ ইউপি মহিলা সদস্যের কোনো রুম নেই। তাহলে প্রশ্ন উঠে ২ লাখ টাকার এই প্রকল্পের বাকি টাকা গেল কোথায়?

এছাড়াও কয়েকটি প্রকল্প সরেজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ প্রকল্পে কাজ করা হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এসব বিষয়ে এলাকার একাধিক লোক বলেন, ২ লাখ টাকার এ প্রকল্পে নাম মাত্র কাজ করা হয়েছে। সব মিলিয়ে ১ লাখ টাকাও খরচ হয়নি। প্রশাসনের কাছে আমরা তদন্তর দাবি জানাচ্ছি।

তবে এসব বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমি এই ইউনিয়নের নতুন জয়েন করেছি। প্রকল্পের বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category