গত মঙ্গলবার (৯ জুন) সকালে মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী সিএনজি স্টেশন থেকে জামালপুর জেলা শহরে যাওয়ার পথে আব্দুল কাদের নামে মাদ্রাসার এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়।
জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ গ্রামের আলহাজ্ব ফজলু হাজীর ছেলে মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল কাদের। সে রাজধানী ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসার পড়াশোনা করেন।
আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অবশেষে বুধবার বিকেলে (১০ জুন) আব্দুল কাদের কে উদ্ধার করে সংশ্লিষ্ট তরুণী কে আটক ও মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, অপহরণকারী চক্র তাকে জামালপুর শহরের সিংহজানী স্কুলসংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে এক তরুণীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে জোরপূর্বক বিয়ে করায়।
মূলত তাকে ফাঁসিয়ে কাবিনের অর্থ আদায় করাই ছিল চক্রটির মূল উদ্দেশ্য।
অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশিস রায় বলেন, মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ এ ঘটনায় আব্দুল কাদের কে উদ্ধার করে সংশ্লিষ্ট তরুণী কে আটক ও মামলা দায়ের করা হয়েছে।