• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এস এম খোরশেদ / ১১৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ১৩জুন দুপুরে উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে নবনির্মিত ডাম্পিং স্টেশনের সড়কের বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) শাহ জহুরুল হোসেন।

বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সড়কের দুই পাশে বজ্রপাত নিরোধক তালগাছ, কৃষ্ণচূড়া, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, শ্রমিকদল নেতা বাবু, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাইনুল ইসলাম মিন্টু এবং উপ-সহকারী প্রকৌশলী সোহেল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category