• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সেমিনার হলে ব্রাজিল–আর্জেন্টিনা বিতর্ক, বিশ্বকাপ উন্মাদনায় মুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ইউপিএসসি জে ডিবেটিং ক্লাবের উদ্যোগে সেমিনার হলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ও রম্য বিতর্ক প্রতিযোগিতা। ফুটবলের আবেগ, তীক্ষ্ণ যুক্তি ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনার সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ব্রাজিল বনাম আর্জেন্টিনা—এই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল আবেগকে কেন্দ্র করে বিতর্ক মঞ্চে তৈরি হয় এক অনন্য প্রতিযোগিতা, যা দর্শক ও শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেয়।

ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করেন ফারদিন মন্ডল (দলনেতা), শেখ লতিফা, শাহরিয়ার ইসলাম এবং কোচ মোঃ আহসানুল হক হানিফ। আর্জেন্টিনা দলের হয়ে অংশগ্রহণ করেন মেহেবার হোসেন (দলনেতা), ওয়াদিয়া হক, সাদিকুজ্জামান সাদিক এবং কোচ সফলা আঙ্গেলা।

অনুষ্ঠানটি দক্ষতার সাথে উপস্থাপনা করেন মোঃ সাঈদ হোসেন। তাঁর সাবলীল, আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত সঞ্চালনা পুরো সেমিনার হলকে আরও গতিশীল করে তোলে। বিচারক প্যানেলে ছিলেন সম্মানিত শিক্ষকবৃন্দ—ইমরান আলম রোজ, মোঃ তৌফিক আহমেদ এবং মোঃ রাসেল মৃধা। তাঁরা নিরপেক্ষভাবে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন এবং যুক্তিনির্ভর পারফরম্যান্সকে গুরুত্ব দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিএসসি জে-এর অধ্যক্ষ কর্নেল মোঃ রাশিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

প্রতিযোগিতার ফলাফলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। একই সাথে অসাধারণ যুক্তি, আত্মবিশ্বাস ও উপস্থাপনার জন্য ব্রাজিল দলের অধিনায়ক ফারদিন মন্ডলকে সেরা বক্তা (Best Speaker) নির্বাচিত করা হয়।

বক্তারা উল্লেখ করেন, ফুটবল শুধু জয়–পরাজয়ের খেলা নয়; এটি ঐক্য, সম্মান, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। একইভাবে এই বিতর্ক প্রতিযোগিতাও সেই মূল্যবোধগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

ইউপিএসসি জে ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কনভেনর ইমরান আলম রোজ সকল শিক্ষক, অতিথি, শিক্ষার্থী, সাংবাদিক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইউপিএসসি জে ডিবেটিং ক্লাব আরও সমৃদ্ধ, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন উপহার দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category