• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জামালপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

শফিকুল ইসলাম বিপুল / ১১৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল সেক (৫০)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলাল সেক উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে,’২০০৮ সালের ২৬ মে আলাল সেক যৌতুকের দাবিতে তার স্ত্রী নাইফুল বেগমকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন,’যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আলাল সেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category