❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে আজ বৃহস্পতিবার ১৮ জুন ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে জামালপুর পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, নিয়োগ বোর্ডের সদস্য মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ; রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা; ডা. রাশিদুজ্জামান আনছারী, মেডিকেল অফিসার, ডা. রেহেনা জান্নাত এবং মোঃ শওকত আলী, আরআই, পুলিশ লাইন্স, জামালপুর।
পুলিশ হেডকোয়ার্টার্স -ঢাকা কর্তৃক মনোনীত ইনামুল হক সাগর, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, ঢাকা এবং তানজিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সাপ্লাই শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।