• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মানবাধিকার ও গনতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৫৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

২২ জুন সোমবার Defending Human Rights through Network Strengthening (DHRNS) Dialogue Session:Role of Journalist in Democracy বিষয়ে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ জামালপুর উন্নয়ন সংঘের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন ঢাকার উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এডভোকেট সাইদুর রহমান মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরামর্শক মো. রফিকুল আলম মোল্লা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মেহের উল্লাহ, যমুনা টিভির সাংবাদিক সাগর ফারাজী, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, স্টার টিভির সাংবাদিক আলমগীর হোসেন ।

সভা শেষে দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহকে আহ্বায়ক এবং যমুনা টিভির সাংবাদিক সাগর ফরাজিকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক এর জামালপুর জেলা শাখা গঠন করা হয়।

নবগঠিত হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক এর কমিটি সবার সাথে যোগাযোগ করে আগামী ৬ মাসের মধ্যে জামালপুর জেলার পূনাংগ কমিটি গঠন করবেন বলে সভায় জানানো হয়। উন্নয়ন সংঘ (ইউএস) জামালপুরের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ডিএইচএএলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম জনগণ ও রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসেন, যা সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির অধিকার, সংবাদকর্মীদের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category