• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিশুর সর্বোত্তম সুরক্ষায় জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাল্যবিয়ে, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে সোমবার জামালপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা।

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একএম আব্দুল্লাহ বিন রশিদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রামের এপিসি ম্যানেজার অরবিন্দ, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মুন্সি নায়েব আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন।

প্রধান অতিথি একেএম আব্দুল্লাহ বিন রশিদ উল্লেখিত সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুগুলো নিয়ে এ ধরণের জাগরণধর্মী সমাবেশ আয়োজন করার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বাল্যবিয়ে নিরোধ আইন, শিশুশ্রম আইন, মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধারা উপধারা তুলে ধরে বক্তব্যে বলেন আইন সম্পর্কে সবার ধারনা থাকলে মানুষ অপরাধ করতে সাহস পাবে না।

তিনি কুইজ দিয়ে তাঁর ব্যতিক্রম ধারায় বক্তব্য রাখতে গিয়ে সমাবেশে পাঁচটি প্রশ্ন রাখেন এবং উত্তর সঠিক হলে পুরস্কারের ঘোষণা দেন। দূর্ভাগ্য হলেও সত্য পাঁচ শতাধীক ব্যক্তির মাঝে কেউ প্রশ্নের জবাব দিতে পারে নাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category