• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জামালপুর জেলা হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্কের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ৩১২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

২২ জুন সোমবার জামালপুর শহরের উন্নয়ন সংঘের কনফারেন্স রুমে মানবাধিকার ও গনতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহকে আহ্বায়ক এবং যমুনা টিভির জামালপুর জেলা সাংবাদিক সাগর ফরাজিকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক এর জামালপুর জেলা শাখা গঠন করা হয়।

নবগঠিত হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক এর কমিটি সবার সাথে যোগাযোগ করে আগামী ৬ মাসের মধ্যে জামালপুর জেলার পূনাংগ কমিটি গঠন করবেন বলে সভায় জানানো হয়।

উন্নয়ন সংঘ (ইউএস) জামালপুরের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ডিএইচএএলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান শেষে উক্ত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক এডভোকেট ছাইদু রহমান মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category