জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ঘোষপাড়া বহুল আলোচিত ফাঁস দিয়ে আত্ম হত্যা..? না অন্য কিছু..? নাকি রহস্য..? সেটি কোন আত্মহত্যা নয় ! হত্যাকাণ্ডের শিকার সেই বিপ্লব ঘোষ। নানা ধরনের কথা বার্তার পিছনে রয়েছে নেপথ্যে বিপ্লব ঘোষের সুন্দরী স্ত্রীর পরকিয়া, এজন্য আদালতে হত্যা মামলা দায়ের, অতপর সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়ার মৃত সুষীল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ ( ৩৫) এর রহস্য জনক ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় নেপথ্যে রহস্যময় নারী সুন্দরী গৃহবধু মিতালী ঘোষের পরকিয়া। বিপ্লব ঘোষের স্ত্রীর উশৃংখল চলাফেরা ও একাধিক পরকিয়ায় জড়িত ছিলেন মিতালী ঘোষ। এতে সামাজিক দায়বদ্ধতা ও স্ত্রীর উশৃংখল চলাফেরা ও একাধিক পরকিয়ায় জড়িত ছিল। এ সব থেকে রক্ষা পেতে বহু বার বাধা দিত স্বামী বিপ্লব ঘোষ।
কিন্তু ভাগ্যের লিখনখণ্ডায় কে..? ভাগ্যে যা আছে তা তো হবেই ! তিন টি বিষয় বিধাতার হাতে জন্ম মৃত্যু বিয়ে ! স্ত্রীর উশৃংখল চলাফেরা ও একাধিক পরকিয়ায় জড়িত ছিল। তাই স্বামী বিপ্লব ঘোষ বাঁধা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে উঠে স্ত্রী মিতালী। মনে মনে রাগ করে ফন্দি আটটে থাকে। আর ভাবে বিপ্লব ঘোষকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে।
এর ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে বিপ্লব ঘোষ কে খাবারের সঙ্গে রাসায়নিক কিছু খাইয়ে হত্যা করেন অন্য বহু পরপুরুষ গ্রহীতা সুন্দরী স্ত্রী মিতালী ঘোষ। এ রকম নিশংস হত্যাকাণ্ডে নিরব স্বাক্ষী তারই এক সন্তান। মায়ের কথায় রাজি হয়ে। মাকে খুশি করতে এ ঘটনার সাথে সঙ্গী হিসাবে হত্যাকান্ডে অংশ নেয় বিপ্লব ঘোষের ১৩ বছর বয়সী ছেলে বিশাল ঘোষ।
রাতের আধাঁরে হত্যাকান্ডে বিপ্লব ঘোষের মৃত্যু নিশ্চিতের পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিনের আলোতে আত্মহত্যার নাটক সাজিয়ে অভিনয় করেন তার সুন্দরী স্ত্রী মিতালী ঘোষ। এ ঘটনার সূত্রে বিপ্লব ঘোষের মা বিনাই রানী ঘোষ আদালতে বাদী হয়ে স্ত্রী মিতালী ঘোষ কে ১ নম্বর আসামী, ২ নং আসামি বিশাল ঘোষ কে আসামী করে।
শুধু তাই নয়, সেই সঙ্গে বিপ্লব ঘোষের সুন্দরী স্ত্রী মিতালী ঘোষের কুমিল্লায় অবস্থান করছে পরকিয়া প্রেমিক উত্তম সরকার কে ৩ নম্বর আসামী করে আরো অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আলী আহমেদ লাভলু বলেন, এ মামলা টি সিআইডি কে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন । এ তথ্য মামলার এজাহার থেকে এসব তথ্য জানা গেছে।