• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পালিত হয়েছে জেলার একমাত্র ইংরেজি দৈনিক দ্য ডেইলি ফ্রন্ট নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৮ আগষ্ট শনিবার বিকেলে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো: মেহেরউল্লাহ’র সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু , ব্রহ্মপুত্র ইন্টানেশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর জাওয়াদুল হক, সমকাল ও চ্যানেল ২৪ এর জেলা সংবাদদাতা ও জামালপুর জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন মিন্টু, প্রেসক্লাব জামালপুরের সভাপতি বাসস এর জেলা সংবাদদাতা মুখলেসুর রহমান লিখন, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিনা রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জাসদ জামালপুর জেলার সভাপতি আমির উদ্দিন, জামালপুর সদর উপজেলা এনসিপির সভাপতি আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

এর আগে সকাল ১০ থেকে জেলার সুনামধন্য ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বিষয়ে ডিভেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। সভায় বিজয়ী ও অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সভায় প্রধান অতিথি ওয়ারেস আলী মামুন এমপি বলেন, সাংবাদিকদের জামালপুরের সমস্যা নিয়ে পত্রিকায় লিখতে হবে। যাতে করে নিউজ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।তাছাড়া মাদক বিরুদ্ধে সাংবাদিকদের জনমত গঠন করতে হবে। মাদক নির্মুল করতে হবে। তিনি মোবাইল সাংবাদিকদের বিরুদ্ধে প্রকৃত সাংবাদিক দের একসাথে কাজ করার আহবান জানান।

তিনি দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক কে উদ্দেশ্যে করে বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ ডিবেট ক্লাব করা হলে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category