• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী শক্তিকে দেশের মাটিতে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৯৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’ তিনি ও তার সহযোগীরা সাজা ভোগ করবেন বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক পরিবর্তন আনা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category