• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

ইমরান মাহমুদ / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি। এ সময় তার কাছ থেকে ২২পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। আটককৃত মিজানুর রহমানের বাড়ি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে।

জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category