জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবার গুলোকে অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনামূল্যে ২০ টি অটোরিকসা বিতরন বেসরকারি এনজিও সংস্থা দোস্ত এইড।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অটোরিকশা বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি।
অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে দোস্ত এইডের অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এ সময় বক্তরা অসহায় ও হতদরিদ্র জনগোষ্টিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজিক ও অর্থনৈতিক ভাবে হতদরিদ্র পরিবারগুলোকে নিজেদের আয় করার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয়।
পরে অসচ্ছল পরিবারের ২০ পরিবারের মাঝে বিনামূল্যে অটো রিকসা বিতরণ করা হয়।