• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আনিছুর রহমান আইয়ুব / ৬৯ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৮) ও একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ইউনুস মিয়া (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল চরপাকেরদহ বাজারের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় নিজাম ও ইউনুসকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আজ বুধবার দুপুরে তাদের জামালপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, চরপাকেরদহ এলাকায় সম্প্রতি মাদকের বিস্তার বেড়েছে, বিশেষ করে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category