• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ভরি স্বর্ণ চুরির অভিযোগে ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে ঢাকায় মামলা

স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঢাকার অভিজাত এলাকার বনানীর এক সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে জামালপুর জেলার  ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের পুত্রবধূ লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে দাবি করেছেন ইয়াসমিন  হিয়ার বাবা  ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, গত ১০ অক্টোবর সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগে বনানী থানায় মামলা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার একটি সরকারি কোয়ার্টারে ঘটনাটি ঘটে। ওই দিন মেজর রায়হান ও তাঁর স্ত্রী তাঁদের সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় আত্মীয় হিয়া বাসায় ছিলেন।

তাঁরা বাসায় ফিরলে  হিয়াকে চলে যেতে দেখেন। এরপর মেজরের স্ত্রী  লিনা তাঁর স্বর্ণালংকার খুঁজে না পেয়ে ঘরে তল্লাশি চালান। কোথাও না পেয়ে তিনি থানায় মামলা করেন।

মামলার পর থেকে অভিযুক্ত ইয়াসমিন হিয়ার অবস্থান সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

ইয়াসমিন হিয়ার শশুর ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান তার পুত্রবধূ ইয়াসমিন হিয়া উচ্চতর আদালত থেকে জামিন নিয়েছেন।

লুবানা ইয়াসমিন হিয়ার স্বামী ও জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন এ বিষয়ে বলেন,এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমার সাথে বর্তমানে ওর সম্পর্ক  আগের মত নেই। জানা গেছে বিবাহ বিচ্ছেদ হয় নাই কিন্তু দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছে।

অন্যদিকে, হিয়ার শ্বশুর ও ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন তার অবস্থান বিষয়ে ইয়াসমিন হিয়ার  পরিবার বলতে পারবে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।

লুবানা ইয়াসমিন হিয়ার বাবা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অভিযোগটিকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তিনি জানান, তাঁর মেয়ে উচ্চ আদালতে জামিনে  রয়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও অবগত। আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, তাঁরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন।

জানা গেছে, লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।

তবে স্থানীয় সূত্রে জানা যায় দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছে দীর্ঘ দিন ধরে। বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category