• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ড্রামের ভেতরে মিলল অজ্ঞাত নারীর লাশ

উমর ফারুক সেলিম / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর লাশ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ। তবে ওই নারীর পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি পরীক্ষা-নিরীক্ষা করছে। পুলিশ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category