• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

জামালপুরে অসহায়-দরিদ্রদের আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জামালপুর সদর উপজেলার রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ এবং ঐতিহ্যবাহী মিল্লি ভাতের মেহমানখানার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ৩০ জন দরিদ্র মানুষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রশিদপুর ইউনিয়নে আসলান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় আমজনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শান্ত ইসলাম নাঈম, মো. সুজন আহমেদ, আনিসুর রহমান ও মোহাম্মদ সাদিকুল ইমাম দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

আমজনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ বলেন, “সমাজের অসহায়, হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন। এভাবেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারব।

আলোচনা সভা শেষে ৩০ জন হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মিল্লি ভাতের মেহমানখানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category