• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মেলান্দহে বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, কথিত মামা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জামালপুরের মেলান্দহে বিএনপি নেতা সুজনের স্ত্রী সুমি আক্তারকে (২৭) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এমদাদুল হক অরচন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সুমি আক্তার ও এমদাদুল হক অরচনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করেছেন সুজন।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। মামলার এজাহার অনুযায়ী, সুমি আক্তার ও এমদাদুল হক অরচন সম্পর্কে মামা-ভাগ্নি।

মামলা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মন্ডলের মেয়ে সুমি আক্তারের সঙ্গে শরিয়ত মোতাবেক বিয়ে হয় ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  সুজনের। বিয়ের সময় সুমিকে বিভিন্ন স্বর্ণালংকার উপহার দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই এমদাদুল হক অরচন তার স্ত্রীকে বিভিন্নভাবে ফুসলিয়ে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন সুমিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেন সুজন।

পরে বিভিন্ন মাধ্যমে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন সুজন। একপর্যায়ে জানতে পারেন, সুমি এমদাদুল হক অরচনের সঙ্গে চলে গেছেন। এরপর পুলিশের সহায়তা চাইলে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে এমদাদুল হক অরচনকে আটক করা হয়। পুলিশের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করেছেন সুজন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এমদাদুল হক অরচনক ও সুমি আক্তার কে  গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category