• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী / ৪৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

শনিবার (২৪ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ডাকঘরের গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জামতলা কলনী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটকসহ ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুইজনের পাশাপাশি পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category