• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ ৫ জন গ্রেফতার

মনিরুজ্জামান লিমন / ৬২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ ও একটি মোটরসাইকেলসহ জব্দ করে ডিবি-১ এর আভিযানিক দল।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি-১ এর আভিযানিক দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ৪ জনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। অভিযানকালে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়াও একটি ১৫০ সিসি সুজুকী মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), একই গ্রামের মোঃ সিফাত (২০), গাজীপুরের মোঃ রুবেল মিয়া (২৭), নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের মোঃ ফুরকান হোসেন (১৯) রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category