• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মেলান্দহ স্কুলের পিয়নসহ ৩ মাদক কারবারি আটক

শাহ জামাল / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জামালপুরের মেলান্দহের বন্দোরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ওমর ফারুক (৩২)সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক অপর দুইজন হলো মাদারগঞ্জ মহিষবাথান গ্রামের ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং মেলান্দহ শাহীন বাজারের আ: করিমের ছেলে চঞল মিয়া (২৮)।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে ২৬ দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মহিলষবাথান এলাকা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category