• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সকালে জেলা এতিমখানার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

উৎসবমুখর পরিবেশে দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমলাপাড়া এলাকার শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালিপূর্ব আলোচনা সভায় জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা যুবদল এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনের অতীত ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামেও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের শহীদ নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং নতুন ও পুরোনো কর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category