হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার ২৮ অক্টোবর দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের সহযোগিতায় দিনব্যপী নানা আয়োজন করা হয়।
সকাল ১০টায় গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়এ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জহুরুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ।
মাজেদুর রহমান,সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মানবেন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার, গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের কর্মকর্তা বৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাখাওয়াত হোসেন সরকার।
জেসমিন প্রকল্পের উদ্যোগে জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় হাত ধোয়া দিবস পালন করা হয়। জেলা পর্যায়ে মূল অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডস কর্মসূচি, স্ক্রিপ্ট প্রকল্প হাত ধোয়া দিবসে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক আয়োজনে সহায়তা করে।