• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমানে ক্রাইম বেশি হচ্ছে : হাসনাত

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৫ মে) কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ দাবি করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে এ সময়ে।

বিশ্ব দরবারে যেন বাংলাদেশ সম্প্রীতির ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে, সেজন্য রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটি প্রচেষ্টা রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি।

এটি নিশ্চিত করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাগুলো আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category