• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা : নেপথ্যে প্রবাসী স্বামীর জুয়া ও ঋণ

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আমিনা বেগমের স্বামী শিপন দীর্ঘ ৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। বৃহস্পতিবার রাতে আমিনা বেগম ও তার সন্তানরা রাতের খাবার খেয়ে নিজেদের আলাদা ঘরে ঘুমাতে যান।

​নিহতের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তার জানায়, ​”আনুমানিক রাত দুইটার দিকে আমি প্রস্রাব করার জন্য ঘুম থেকে উঠে দেখি মা বিছানায় নেই। পরে পাশের রুমে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমি চিৎকার শুরু করলে দাদা-দাদি ও প্রতিবেশীরা ছুটে আসেন।

​স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার সময় শিপন বিপুল পরিমাণ টাকা ঋণ করেছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়েন। জুয়ায় আসক্ত হওয়ার কারণে তিনি সৌদি আরব থেকে বাড়িতে নিয়মিত টাকা পাঠাতে পারতেন না।

​এদিকে বিদেশ যাওয়ার সময় এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছিলেন আমিনা বেগম। টাকা পাঠাতে না পারা এবং কিস্তির চাপ নিয়ে স্বামীর সাথে প্রায়ই তার মুঠোফোনে পারিবারিক কলহ লেগে থাকত। এই তীব্র মানসিক যন্ত্রণা ও ঋণের বোঝা সইতে না পেরেই আমিনা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।

​খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান ​”ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​প্রবাসী স্বামীর অনলাইন জুয়ায় আসক্তি এবং ঋণের দায়ে দুই সন্তানের মায়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category