• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

১০ মে রবিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা: আজিজুল হক, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক মৌসুমী খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমকেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ সহ সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category