• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি / ৮০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময় ট্রেনে ভ্রমণরত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুতই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category