• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে টিকটকার সিনথিয়া বহিষ্কার

স্টাফ রিপোর্টার / ৬২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

দেওয়ানগঞ্জে টিকটকার সিনথিয়া বহিষ্কার সম্প্রতি দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদের ছাদে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া টিকটকার ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

যা ব্যাপকভাবে ভাইরাল হয়ে সমালোচিত হয়। মেয়ে হয়ে মসজিদের ছাদে ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বিদ্যালয় হতে ১১ মে ছাড়পত্র প্রদান করেন।

ছাড় পত্রে বলা হয়েছে, মোছাঃ সিনথিয়া আক্তার শান্তা, শ্রেণীঃ নবম (ভোকেশনাল) ট্রেডঃ জেনারেল ইলেকট্রিনিকক্স। পিতা- মোঃ সাজু মিয়া, মাতা- মোছাঃ রত্না বেগম, গ্রামঃ কলকি হারা ডাকঘরঃ মেরুর চর -২১৪০ উপজেলাঃ বকশিগঞ্জ, জেলাঃ জামালপুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু টিকটক ছড়িয়ে পড়ার কারণে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

যা অত্র বিদ্যালয়ের শৃংখলার পরিপন্থি। ফলে অত্র বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষার স্বার্থে এবং অন্যান্য শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে উক্ত শৃংখলা বিরোধী কাজে অংশ গ্রহন করার সাহস না পায় সে কারণে তাকে উক্ত বিদ্যালয় হতে ছাড় পত্র প্রদান করা হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category