• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মাদারগঞ্জে একরাতে ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা

আনিছুর রহমান আইয়ুব / ৮৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত শনিবার (১৬ মে) দিবাগত ভোরে উপজেলার পৃথক দুটি গ্রামে হানা দিয়ে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই ঘটনায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি গরু এবং পৌর এলাকার বাণিকুঞ্জ গ্রামের কৃষক শাহ আলীর ৩টি গরু চুরি হয়েছে। সকালে গোয়ালঘরের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। কৃষক মনির হোসেন আক্ষেপ করে জানান, গরুগুলো হারিয়ে তিনি আজ নিঃস্ব। ঈদের আগে বড় অংকের এই আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চুরি রোধে নিয়মিত চেকপোস্ট এবং গ্রামবাসীকে সচেতন করার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উপজেলার অনেক কৃষক এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। অনেকে চোরের ভয়ে নিজের শয়নকক্ষ ছেড়ে গোয়ালঘরেই রাত যাপন করছেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে জানমালের নিরাপত্তায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category