১৭ মে রবিবার জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধানচাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এবার জেলায় কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১৪৪০ টাকা দরে ৩৫৫০ মে. টন বোরো ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১২৫৪ মে. টন সিদ্ধ চাল ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৮৮ মে. টন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বোরো ধানচাল সংগ্রহের এই অভিযান।
ধান চাল সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আকতার। অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম সহ বিএনপির নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।