• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

মেলান্দহে মাদকবিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাজেদুল হাসান সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন, জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামী নোয়ারপাড়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, চর গোবিন্দী বালিকা মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং চর গোবিন্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদসহ আরো অনেকে।

বক্তারা বলেন মাদকাসক্তির কারণে পারিবারিক কলহ, চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো সামাজিক অপরাধ বেড়েই চলেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। :এলাকায় মাদক কেনা-বেচা ও চোরাচালানের সাথে জড়িতদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

পাশাপাশি আমাদের যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
এবং প্রশাসনের দৃস্টি আকর্ষন করে বলেন মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোনো ধরনের আপোষ নয়।তাদের কে কঠোর হস্তে দামন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category