১৮ মে সোমবার বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম ইহসানুল হক মঞ্জু’ র উদ্যোগে দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু (সড়ক ও রেলপথসহ) বাস্তবায়নের দাবিতে মাদারগঞ্জ-সারিয়াকান্দি অথবা বাহাদুরাবাদ বালাসী ঘাট এলাকায় বাস্তবায়নের দাবিতে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারক লিপি প্রদানের পৃর্বে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে এক পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো : মেহেরউল্লাহ, বিএনপির নেতা সাংবাদিক আযম খান, ছাত্রদল নেতা আশেক এলাহি জনি, ইঞ্জিনিয়ার খোকন, যুবদল নেতা মিস্টার।
পথ সভায় সাবেক সচিব মঞ্জু বলেন, আমরা মেলান্দহ উপজেলা বাসী মাদারগঞ্জ হতে শারিয়াকান্দি অথবা বাহাদুরাবাদ হতে বালাসী ঘাট যমুনা নদীর উপর রেলপথ সহ সড়ক সেতুর দ্রুতই বাস্তবায়ন চাই। আশা করি তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধন সরকার স্বল্প সময়ে যমুনা দ্বিতীয় সেতু বাস্তবায়ন কাজ হাতে নিবেন এবং এই এলাকার উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবেন।
মেলান্দহ উপজেলা যমুনা বহুমুখী ২য় সেতু বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্মারক লিপি প্রদান করা হয়।