• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জামালপুরে পতিতাবৃত্তির দায়ে নারী-পুরুষসহ আটক ৬

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার গরু হাটের কাছে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির দায়ে ৬ জনকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।সোমবার ১৮ মে রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়- দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলছিলো। স্থানীয়দের একাধিক অভিযোগে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আপত্তিকর অবস্থায় ৬ জনকে আটক করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ,টি,এম মাহমুদুল হক, পরিদর্শক (নিঃ) গণমাধ্যম কর্মীদের জানান- দীর্ঘদিন ধরে গোপালপুর বাজারে স্কুলের সামনে মাদ্রাসা পাশে জবেদা বেগম নামে একজন নারী দূর দূরান্ত থেকে মেয়েদের এনে অসামাজিক কার্যক্রম চালাতো। এমন সংবাদ পাওয়ার মাত্রায় ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্র নিয়ে আসা হয়েছে ৷ সমাজবিরোধী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category