• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদে প্রায় পাঁচ লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সময়ভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্য পদের তথ্য এবং নিয়োগ কার্যক্রমের সময়সূচি জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়। এ বিষয়ে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন পাঠাতে সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি চাকরির পদ পূরণের প্রতিশ্রুতি রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কার্যালয়গুলোর শূন্য পদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদ—উভয় ধরনের তথ্যই এই কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category