• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে গরু বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে গরু ব্যবসায়ীর মৃত্যু

এস এম খোরশেদ আহম্মেদ / ৫৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহার কোরবানির ঈদ উপলক্ষে গরু কেনাবেচার জন্য দেওয়ানগঞ্জ বাজারে আসার পথে বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নামের (৪৫) এক গরুর ব্যাপারী গরুর গাড়ি খাদে পরে মর্মান্তিক মৃত্যু হয়েছে, বুধবার ২০ মে দুপুরে উপজেলার মন্নে বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে শফিকুল ইসলাম চর বাহাদুরাবাদ এলাকা থেকে ভটভটিতে করে কোরবানির গরু নিয়ে দেওয়ানগঞ্জ হাটে যাচ্ছিলেন। পথে মন্নে বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় চালকের পাশে বসে থাকা শফিকুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মো. আনোয়ার হোসেন বলেন, ‘গরু ব্যবসায়ী শফিকুলের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category