• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার জামালপুরের এসপি

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬ খ্রি.) রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আতাউল কিবরিয়া বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

সভার শুরুতে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে এপ্রিল-২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে মনোনীত হন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর।

সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পরিসংখ্যানের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করেন মাননীয় ডিআইজি ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category