• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মেলান্দহে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

৩০ মে শনিবার সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর উদ্যোগে স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল মেলান্দহ উপজেলা সদরে ডাক্তার বাড়ির সামনে মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান মিশু, ইঞ্জিনিয়ার খোকন, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আযম খান, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার এবং জাকিউল হক মিন্টু প্রমুখ

দোয়া মাহফিলের প্রাক্কালে প্রধান অতিথি সাবেক সচিব একেএম ইহসানুল মঞ্জু মঞ্জু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা, তার রাজনৈতিক দর্শন আমাদেরকে পথ চলার নির্দেশনা প্রদান করেছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তার আদর্শ ধারণ করে আমরা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।

অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category