শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলোফার চৌধুরী মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক মো: সিরাজুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, শহর যুবদলের আহ্বায়ক মো শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: আলফাজ আলী।
সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান ও সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য নুর ইসলাম কালা।
আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখা।