মঙ্গলবার ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নামে সকাল বাজার ইসলামী ব্যাংক ভবনের নিচে সকাল দশটায় ইসলামী ব্যাংকের গ্রাহক এডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক সিরাজুল ইসলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আল মাহিন, রফিকুল ইসলাম, মাওলানা মান্নান আনসারী, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপিকা শাহিনা আক্তার, ইসমাইল জামিউল্লাহ প্রমুখ।
বক্তাগণ বলেন, ইসলামী ব্যাংকে ৩কোটি গ্রাহকের ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা আমানত মাফিয়া চক্রের হাতে তুলে দেয়া যায় না। ব্যাংক ডাকাতদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়া চলবে না।
বিগত স্বৈরাচারী সরকার অস্ত্রের জোরে, প্রশাসন ব্যবহার করে ব্যাংকের মালিকানা নিয়ে চব্বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে , তাদেরকে আবার ব্যাংকে আনা হচ্ছে গ্ৰাহকরা এই অন্যায় মেনে নিবে না, নিতে পারে না।
অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে বহিষ্কার করে নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় গ্রাহকরা স্লোগান দেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আমার ব্যাংক আমার ব্যাংক, হটাও মাফিয়া বাঁচাও ব্যাংক, ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক।