• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু

মনিরুজ্জামান লিমন / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এঘটনা ঘটে।

সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১ টার দিকে বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুর ১ টার দিকে তাপহাদে হিট স্ট্রোক করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই কৃষক। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category