২ জুন মঙ্গলবার বেলা ১১টায় পশ্চিম তারতা পাড়া প্রাইমারি স্কুল মাঠে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা ও এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহের উল্লাহ, ঢাকা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সামিউল ইসলাম মুসা।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এবং জাকিউল হক মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পূর্ব তারতাপাড়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক ছাত্র ইউনুস আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সায়েম, জয়নাল আবেদীন প্রমুখ পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।