• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

মাদারগঞ্জে-সারিয়াকান্দি যমুনা দ্বিতীয় সেতুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

২ জুন মঙ্গলবার সাবেক সিনিয়র সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর উদ্যোগে মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দি রুটে যমুনা সেতু রেলপথ সহ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এবং মানববন্ধন কর্মসূচি পালনের পরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। এর পূর্বে মাদারগঞ্জ উপজেলা পরিষদের ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দি রুটে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু রেলপথ সহ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগান প্রদান করেন।
মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category