• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

অস্থিতিশীলতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে : মির্জা ফখরুল

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নতুন বাংলাদেশ গঠনে অস্থিতিশীলতা রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ গঠনের এই সময়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘ আমরা আপনাদের কাছে আবেদন জানাই, তারা যেন কোনোভাবেই সেই সুযোগ না পায়। তারেক রহমানের নেতৃত্বে যখন আমরা নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছি, তখন যেন আমরা বিভ্রান্ত না হই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। দেশের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category