• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

মাদারগঞ্জ প্রতিনিধি / ৬৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

অতিরিক্ত তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জামালপুরের মাদারগঞ্জে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম বালি বেগম। তিনি ৫নং জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।

বুধবার ৩ জুন দুপুর ১টার দিকে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। রোদের তীব্রতা উপেক্ষা করে বালি বেগম ধানের খড় নাড়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে নিহতের স্বজন রফিকুল ইসলাম বলেন, “গরমের কারণেই আমার মা স্ট্রোক করে মারা গেছেন। সকালে সুস্থ ছিলেন, দুপুরে আর বাঁচাতে পারলাম না। এ বিষয়ে ৫নং জোড়খালী এলাকায় কবির হোসেন বলেন, “এ কয়েকদিনে রোদের তাপ অনেক বেশি। কৃষি কাজ করা কৃষক-শ্রমিকদের সকাল-বিকাল কাজ করার পরামর্শ দিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত রোদ এড়িয়ে চলা, প্রচুর পানি ও স্যালাইন খাওয়া জরুরি। অসুস্থ বোধ করলেই ছায় বিশ্রাম নিতে হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category