• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

আনিছুর রহমান আইয়ুব / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে হিটস্ট্রোকে আক্রান্ত টুনু মিয়া কে ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে।

গতকাল বুধবার (৩ জুন) দুপুরে দিকে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড তাপদাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে যান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে টুনু মিয়ার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন তার ছেলে রিফাত আকন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

এদিকে, চলমান তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category